আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ, আসামি মোবারকের মৃত্যুদণ্ড মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি ও সহযোগী গ্রেপ্তার তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষে ৩৫ সাংবাদিক পেলেন সনদ বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার নির্বাচন হওয়ার আগেই জনসেবায় মোঃ আলমগীর হোসেন, বদরপুরে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ বিদেশি পাত্র’ পেয়ে চলছিল কিশোরীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন কুমিল্লা • পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত তৌহিদ গণধোলাই এর পর পুলিশে সোপর্দ
ad728

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি ও সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : কুমিল্লা পত্র
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 143
ছবির ক্যাপশন : সংরক্ষিত

প্রতিবেদক 
মো প্রীতম সিয়াম

ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্ত থেকে গ্রেপ্তার, নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ও তাকে ভারতে পালাতে সহায়তাকারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে সিআইডির কুইক রেসপন্স টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মহিষদিয়া মধ্যপাড়ার বিষ্ণুপদ ধরের ছেলে মিঠুন ধর (৩২) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে মো. হান্নান গাজী (৬৪)।

সিআইডি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে যশোরের মনিরামপুর উপজেলার মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত রঞ্জন মণ্ডল (৬০) কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার পর রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে স্থানীয় পল্লিচিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে তাঁকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তদন্তে উঠে আসে, নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে মিঠুন ধর তাঁকে ইনজেকশন পুশ করে হত্যা করেন। পরে মরদেহ বস্তাবন্দি করে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন। হত্যাকাণ্ডের পর তিনি হান্নান গাজীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত মূল আসামি মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালানো হয়। এ সময় নিহতের ব্যবহৃত স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্মার্টফোন এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া কাটাখালী বাজারে অবস্থিত আসামির দোকান থেকে নিহতকে ইনজেকশন দেওয়ার কাজে ব্যবহৃত খালি অ্যাম্পুলও উদ্ধার করে সিআইডি।

এ ঘটনায় নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল (৩৮) বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৯, তারিখ ৮ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728