আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ, আসামি মোবারকের মৃত্যুদণ্ড মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি ও সহযোগী গ্রেপ্তার তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষে ৩৫ সাংবাদিক পেলেন সনদ বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার নির্বাচন হওয়ার আগেই জনসেবায় মোঃ আলমগীর হোসেন, বদরপুরে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ বিদেশি পাত্র’ পেয়ে চলছিল কিশোরীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন কুমিল্লা • পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত তৌহিদ গণধোলাই এর পর পুলিশে সোপর্দ
ad728

কুমিল্লা • পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার

প্রতিবেদকের তথ্য : কুমিল্লা পত্র
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 83
ছবির ক্যাপশন : সংরক্ষিত ছবি


কুমিল্লা • পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার
পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার

সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় যুবদল কর্মী মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।


অভিযুক্ত তৌহিদের বিরুদ্ধে দুটি হত্যাসহ থানায় অন্তত সাতটি এবং তার ভাই তানজিরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা রয়েছে। নিহত আবু কাউছার কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী ছিলেন।

আরও পড়ুন

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, যে জমিটি নিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে জমিটি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের। তৌহিদ ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার এতে বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা যুবদল কর্মী আবু কাউসারের ওপর হামাল চালায়। এতে তিনি গুরুতর আহলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েক জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। দন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, যুবদল কর্মী মো. আবু কাউসার হত্যার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে রাতের অংশে পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728