আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ, আসামি মোবারকের মৃত্যুদণ্ড মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি ও সহযোগী গ্রেপ্তার তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষে ৩৫ সাংবাদিক পেলেন সনদ বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার নির্বাচন হওয়ার আগেই জনসেবায় মোঃ আলমগীর হোসেন, বদরপুরে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ বিদেশি পাত্র’ পেয়ে চলছিল কিশোরীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন কুমিল্লা • পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত তৌহিদ গণধোলাই এর পর পুলিশে সোপর্দ
ad728

বিদেশি পাত্র’ পেয়ে চলছিল কিশোরীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন

প্রতিবেদকের তথ্য : কুমিল্লা পত্র
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 84
ছবির ক্যাপশন : সংরক্ষিত ছবি

কুমিল্লা পত্র ডেক্স নিউজ 


কুমিল্লার মেঘনা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে মেঘনা উপজেলার একটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়। আদালতের নেতৃত্বে ছিলেন মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।


কিশোরীকে আগে থেকেই রাজি করানো ছিল। তাই সে এই বিয়েতে অসম্মতির কথা প্রশাসনকে জানায়নি বা জানাতে চায়নি। তার লেখাপড়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার জন্মনিবন্ধনে বয়স ১৫ বছর পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন প্রথম আলোকে বলেন, কিশোরীর বাবা একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। বিদেশি পাত্র পেয়ে কিশোরীকে বিয়েতে রাজি করানো হয়। পরিবারের সবার সম্মতিতে বিয়ের আয়োজন চলছিল। এ সময় স্থানীয় এক বাসিন্দা মুঠোফোনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তারকে বিষয়টি জানান। খাদিজা আক্তার তা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ওসি ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, কিশোরীকে আগে থেকেই রাজি করানো ছিল। তাই সে এই বিয়েতে অসম্মতির কথা প্রশাসনকে জানায়নি বা জানাতে চায়নি। তার লেখাপড়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার জন্মনিবন্ধনে বয়স ১৫ বছর পাওয়া গেছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728