আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ সাংবাদিকের নাম ব্যবহার করে এসপির কাছে অভিযোগ, নেপথ্যের ব্যক্তি শনাক্তে থানা ও এসপির দ্বারস্থ সম্পাদক কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ, আসামি মোবারকের মৃত্যুদণ্ড মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি ও সহযোগী গ্রেপ্তার তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষে ৩৫ সাংবাদিক পেলেন সনদ বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার নির্বাচন হওয়ার আগেই জনসেবায় মোঃ আলমগীর হোসেন, বদরপুরে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ বিদেশি পাত্র’ পেয়ে চলছিল কিশোরীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন কুমিল্লা • পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে খুন হন যুবদলের কাউসার: পুলিশ সুপার কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত তৌহিদ গণধোলাই এর পর পুলিশে সোপর্দ
ad728

ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের তথ্য : কুমিল্লা পত্র
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন : সংরক্ষিত ছবি

 ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের এক ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার করা হয়েছে পুলিশ।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুদিন পর জলাশয় থেকে আদনান আলতাফ নামে এক কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নেভম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বাসিন্দা।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তার মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

কুমিল্লায় জলাশয় থেকে নিখোঁজ কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সন্তানসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ দুই পরিবারের
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728