কুমিল্লা পত্র
প্রকাশিত: মঙ্গলবার, 24 নভেম্বর 2026

তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদন 
মো :প্রীতম সিয়াম 

 কুমিল্লা জেলার বিভিন্ন থানায় টানা তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিন দিনের অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে তিন দিনের এ বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৮১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
▶▶ এরপর পৃষ্ঠা ২
www.cumillapatra.com
|
facebook.com/cumillapatra
|
Cumillapatra2010@gmail.com