কুমিল্লা পত্র
প্রকাশিত: মঙ্গলবার, 24 নভেম্বর 2026

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা মামলায় গ্রেপ্তার, উদ্ধার আইফোন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা মামলায় গ্রেপ্তার, উদ্ধার আইফোন

ডেক্স নিউজ কুমিল্লা পত্র

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের ব্যবহৃত আইফোন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া এলাকার একটি ধানখেতের আইলের পাশ থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের ভাষ্য অনুযায়ী, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় ফেরার জন্য একটি সিএনজি ভাড়া করে জান্নাতুল। পরে চালক তাকে নির্জন এলাকায় নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ড ও ধর্ষণের কথা স্বীকার করেছে। ঘটনার পর নিহতের আইফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের দাবি, ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী কুমিল্লার বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

▶▶ এরপর পৃষ্ঠা ২
www.cumillapatra.com
|
facebook.com/cumillapatra
|
Cumillapatra2010@gmail.com